1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম ও পরিবারের ৪ সদস্যকে আহতের অভিযোগ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম ও পরিবারের ৪ সদস্যকে আহতের অভিযোগ বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৮ রোগী ধরা দালাল আটক। অনাগত সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না হাইকোর্ট রায় বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা সড়কে জলাবদ্ধতার দুর্ভোগ; ড্রেনেজ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বরিশালে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের হিফজ প্রশিক্ষণ ১০২ এতিম শিশুর ভবিষ্যতের দায়িত্ব নিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ: খাদ্য, এডুকেশন ফি ও শিক্ষা-খেলাধুলার সামগ্রী বিতরণ ঢাকা মহানগরছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান মো: রমজান হোসেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদী দিয়ে ইয়াবার চোরা চালান, মৃত্যু ছাড়া সর্বরোগের মহৌষধ: কী সেই উপাদান? জেনে নিন বিস্তারিত” এসএসসি প্রশ্নপত্র ফাঁস: টেলিগ্রাম গ্রুপে ১০ থেকে১২ হাজার টাকার বিনিময়ে মিলছে বোর্ড পরীক্ষার হুবহু প্রশ্ন

পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম ও পরিবারের ৪ সদস্যকে আহতের অভিযোগ

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

মোঃ মনির হোসেন

বরিশাল নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রায়হান তালুকদার (২৭) ও রাহাত তালুকদার (২৫) নামে দুই যুবককে কুপিয়ে জখম এবং তাদের পরিবারের আরও চার সদস্যকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে করমজা গ্রামে তাদের নিজ বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে ভর্তি করেন।
আহতরা জানান, নজরুল তালুকদারসহ এলাকার কয়েকজন মিলে “মাদক নির্মূল” নামে একটি কমিটি গঠন করেন। অভিযোগ করে তারা বলেন, ওই কমিটির সদস্যরা পরিকল্পিতভাবে তাদের শরীরে মাদক দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পরিবারের সদস্যরা থানা থেকে তাদের ছাড়িয়ে নিয়ে আসেন।
তাদের দাবি, এতে ক্ষিপ্ত হয়ে নজরুল তালুকদার, ফারুক, কালাম শরীফ, বিপ্লবসহ কয়েকজন লোহার রড, দা ও রামদা নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় মা ও ভাইসহ পরিবারের ছয় সদস্যের ওপর হামলা করা হয়। এতে রায়হান ও রাহাত গুরুতর আহত হন এবং পরিবারের আরও চার সদস্য আহত হন বলে জানান স্বজনরা।
আহতরা আরও বলেন, চাচা নজরুল তালুকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ।
এদিকে হামলার পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে অভিযুক্তরা দলবল নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ গিয়েও ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলে অভিযোগ করেন আহতদের পরিবারের সদস্যরা।

আহতদের স্বজনরা আরোও বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আবারও হামলার আশঙ্কা রয়েছে। তাই প্রশাসনের কাছে আমাদের আবেদন, দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host