1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
অনাগত সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না হাইকোর্ট রায় - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন ছেলের চালানো বিমানে প্রথমবার যাত্রী বাবা-মা, গর্বে-আনন্দে আবেগাপ্লুত দম্পতি জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে বর্তমান সরকার, তারেক জিয়া গণভোটের সঙ্গে গাদ্দারী করেছে ও গণভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে: মামুনুল হক লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা

অনাগত সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না হাইকোর্ট রায়

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১১ মে, ২০২৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

অনাগত সন্তান ছেলে না মেয়ে—সেই পরিচয় নির্ধারণ ও প্রকাশের অনৈতিক চর্চা বন্ধে এক ঐতিহাসিক রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন। আদালতের এই নির্দেশনার ফলে এখন থেকে গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ পরিচয় প্রকাশ করা আইনত নিষিদ্ধ।

​রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, অনাগত শিশুর লিঙ্গ প্রকাশ সরাসরি নারীর প্রতি বৈষম্যকে উৎসাহিত করে এবং সমাজে কন্যাশিশু হত্যার মতো নেতিবাচক প্রবণতা বাড়িয়ে তোলে। এটি কেবল সামাজিক ভারসাম্যই নষ্ট করে না, বরং দেশের সংবিধান প্রদত্ত নারীর মর্যাদা, সমতা এবং জীবনের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে এ ধরনের চর্চা আন্তর্জাতিক মানবাধিকার নীতিরও পরিপন্থি বলে আদালত মত দেন।

​হাইকোর্ট আরও উল্লেখ করেন যে, দেশে দীর্ঘদিন ধরে এই বিষয়ে কার্যকর মনিটরিং ও জবাবদিহিতার অভাব ছিল। তাই কেবল গাইডলাইন প্রণয়নই যথেষ্ট নয়, বরং ডিজিটাল নজরদারি এবং কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এই নীতিমালা বাস্তবায়ন করতে হবে। অনাগত শিশুর সুরক্ষা এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় এই রায়কে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত সংক্ষিপ্ত রায় ঘোষণা করলেও আজ তা পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হলো।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host