1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।। পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন

দেড় যুগ আগের মামলায় খালাস পেলেন বিএনপি নেতা দুলু

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৯৭ বার পড়া হয়েছে

১৮ বছর আগের আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা মামলায় বিএনপি নেতা ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন আদালত।

রোববার বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ আদেশ দেন। দুলুর আইনজীবী মোহাম্মদ বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এটি হয়রানিমূলক মামলা। এ মামলায় এনবিআরের চারজন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষীদের সাক্ষ্যে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত বিএনপি নেতা দুলুকে এ মামলা থেকে খালাস দেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার হাফিজ আল আসাদ বাদী হয়ে ২০০৮ সালের ৩ আগস্ট দুলুর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সাল থেকে শুরু করে মোট ২ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০১ টাকা আয়ের বিপরীতে ১০ লাখ টাকার আয়কর ফাঁকি দিয়েছেন তিনি। এছাড়া, তার প্রকৃত আয় ও ব্যয় সম্পর্কে আয়কর বিভাগকে ভুল তথ্য দিয়েছেন

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host