1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
ফয়সালের সহযোগী কবিরের আবারও ৫ দিনের রিমান্ড - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।।

ফয়সালের সহযোগী কবিরের আবারও ৫ দিনের রিমান্ড

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের  শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান  আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ট সহযোগী কবিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ’র আদালত  এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন তাকে সাত দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে আবারও সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ।

শুনানিতে তিনি আদালতকে বলেন, ফয়সালের সাথে এ আসামি একাদিকবার হাদির অফিসে যায়। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আসামীর(কবির) নিজের। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।কিছু তথ্য এড়িয়ে গেছে।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, এ আসামি ফয়সালের সাথে কয়েকবার হাদির কালচারাল সেন্টারে যায়। আর যে মোটর সাইকেল ব্যবহৃত হয়েছে, সেটা তার নামে কেনা।

ফয়সালের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কে আছে। দুইটি বিষয় সামনে রেখে হাদি হত্যা মামলার তদন্ত চলছে। যদিও এখনো নিশ্চিত হওয়া যায়নি প্রধান আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়ে গেছে। হয়তো আসামি দেশেই আছে। অনেক সময় আসল ঘটনা পাশ করানোর জন্য নতুন ঘটনার সৃষ্টি করা হয়। সুতরাং তার বাহিরে থাকা বা ভেতরে থাকা দুটো বিষয় মাথায় রেখেই তদন্ত হচ্ছে ।

রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, শুধু দেশ নয়, সারা পৃথিবীর মানুষের মনে এ হত্যার ঘটনা দাগ কেটে গেছে। সরকারের দায়িত্ব আসল খুনী বের করা। তার সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করছি।

কবিরের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তার কোনো বক্তব্যও শোনেননি। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।

এর আগে ১৬ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  হাসিবুজ্জামান তার এ মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host