1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা সড়কে জলাবদ্ধতার দুর্ভোগ; ড্রেনেজ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।। পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন

বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা সড়কে জলাবদ্ধতার দুর্ভোগ; ড্রেনেজ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪২৩ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক : মোঃ মনির হোসেন

বরিশাল নগরীর রুপাতলী ২৪ নম্বর ওয়ার্ডের বিসিসি বীর মুক্তিযোদ্ধা সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৯ মে) সকাল থেকে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দৈনিক আমাদের বরিশাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। দীর্ঘদিন পানি আটকে থাকায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে নষ্ট হয়ে গেছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
এলাকাবাসীরা জানান, স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। জলাবদ্ধতার কারণে অনেক সময় রিকশা ও যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। বিশেষ করে বর্ষা মৌসুমে পুরো সড়ক পানির নিচে তলিয়ে থাকে।
স্থানীয়দের দাবি, পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এলাকাজুড়ে মশা ও দুর্গন্ধ বেড়ে গেছে। এতে শিশু ও বৃদ্ধসহ অনেকেই বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এছাড়া জলাবদ্ধতার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলেও জানান তারা।
মানববন্ধনে একাধিক বাসিন্দারা বলেন, “এলাকায় কেউ মারা গেলে দাফন করতেও দুর্ভোগ পোহাতে হয়। কবরস্থানে পানি উঠে যাওয়ায় অনেক সময় কবর খোঁড়াও কঠিন হয়ে পড়ে।”
একজন স্থানীয় ইমাম বলেন, “মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিদের কষ্ট হয়। রাস্তাঘাট ডুবে থাকায় অনেকেই জামাতে আসতে পারেন না বাচ্চারা মক্তবে কোরআন শিক্ষা করতে আসতে পারে না ।”
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী দ্রুত ড্রেন নির্মাণ, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা এবং সড়কের আংশিক সংস্কারের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host