1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
পুলিশ লাইন এলাকায় বিসিসির মোবাইল কোর্ট: ফুটপাত দখলমুক্ত, জরিমানা ৫ হাজার টাকা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশ্বকাপে ফ্রান্সের জয়যাত্রা: এমবাপ্পের রেকর্ডময় রাত ব্রাজিলের রেকর্ড ভেঙে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির বিধ্বংসী শুরু বিসিসির অভিযানে রাস্তার ওপর নির্মিত অবৈধ দেয়াল গুঁড়িয়ে দেওয়া হলো শাশুড়িকে শ্বাসরোধে হত্যা: পুত্রবধূর পরকীয়া প্রেমিক কামাল পঞ্চায়েত র‍্যাবের জালে ​বাকেরগঞ্জে চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার প্রধান আসামি মিলন ঢাকায় গ্রেফতার পুলিশ লাইন এলাকায় বিসিসির মোবাইল কোর্ট: ফুটপাত দখলমুক্ত, জরিমানা ৫ হাজার টাকা বরিশাল মেডিকেলের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদের আজকের সন্ধ্যার চিত্র নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে তারেক আল আল ইমরান নেতৃত্বে বরিশালে আনন্দ র‍্যালি রাত ১টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস অ্যান্টিবায়োটিক ছাড়াই নিরাপদ ব্রয়লার: বরিশালের কর্ণকাঠিতে পোলট্রি বিপ্লব

পুলিশ লাইন এলাকায় বিসিসির মোবাইল কোর্ট: ফুটপাত দখলমুক্ত, জরিমানা ৫ হাজার টাকা

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীর পুলিশ লাইন এলাকায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ জামান।
অভিযানকালে একটি ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করে রাখায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় এবং দখলকৃত ফুটপাত ও প্রবেশপথ দখলমুক্ত করা হয়।
এছাড়া ট্রেড লাইসেন্স না থাকায় অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের মেয়াদ নবায়ন না থাকায় তাদের আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্টে মোট ২টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নগরীর শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host