1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বরিশাল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার

রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বরিশাল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি | ২০ আগস্ট, ২০২৬

​বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম বৃহস্পতিবার (২০ আগস্ট) বরিশালের ‘হলিং বেরী সৈয়দ মোয়াজ্জেম রেড ক্রিসেন্ট হাসপাতাল’ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সাথে ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

​পরিদর্শন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার।

​এছাড়াও সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল কবির, ট্রেজারার ডাঃ আবু মোঃ মোফাখখারুল ইসলাম (রানা), ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ফারুক উদ্দিন ভূঁইয়া, ডাঃ কবিরুজ্জামান ও ড. জামিল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান বৃদ্ধি, সেবা সম্প্রসারণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host