1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বন্যাদুর্গত বাঁশখালীতে জেটিআইটি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১০০০-এরও বেশি মানুষ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যাদুর্গত বাঁশখালীতে জেটিআইটি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১০০০-এরও বেশি মানুষ ভারতে পলায়নকালে বরিশালের আগৈলঝাড়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার (৪১) র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত; ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা কর না বাড়িয়ে ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা, ‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার বরিশালে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত মাড়ির যত্ন নিতে গিয়ে শরীরে ঢুকছে প্লাস্টিক? ২৪টির বেশি ব্র্যান্ডের টুথপেস্টে মিলল ক্ষতিকর উপাদান! বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

বন্যাদুর্গত বাঁশখালীতে জেটিআইটি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১০০০-এরও বেশি মানুষ

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ডেক্স রিপোর্ট

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেটিআইটি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এক হাজারেরও বেশি মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে।

ক্যাম্পে অংশ নেন ৩ জন চিকিৎসক, ২ জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট এবং ২ জন হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দিনব্যাপী আগত রোগীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

ক্যাম্পে সম্পূর্ণ বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ বিতরণ, রক্তের গ্রুপ পরীক্ষা, হেপাটাইটিস-বি (HBV) পরীক্ষা, HIV পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং ডায়াবেটিস চেক-আপ করা হয়।

বন্যার পর বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের জন্য এমন উদ্যোগকে স্থানীয়রা অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন। বিশেষ করে বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরীক্ষা পাওয়ায় নিম্নআয়ের ও অসহায় মানুষ উপকৃত হয়েছেন।

জেটিআইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবতার সেবায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে প্রয়োজন অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে ফাউন্ডেশন।

জেটিআইটি ফাউন্ডেশন মনে করে, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠন সম্মিলিতভাবে এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আরও সহজ হবে।

মানবতার সেবায়—জেটিআইটি ফাউন্ডেশন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host