
বরিশাল প্রতিনিধি | ২০ আগস্ট, ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আবদুস সালাম বৃহস্পতিবার (২০ আগস্ট) বরিশালের ‘হলিং বেরী সৈয়দ মোয়াজ্জেম রেড ক্রিসেন্ট হাসপাতাল’ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সাথে ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
পরিদর্শন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার।
এছাড়াও সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল কবির, ট্রেজারার ডাঃ আবু মোঃ মোফাখখারুল ইসলাম (রানা), ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ফারুক উদ্দিন ভূঁইয়া, ডাঃ কবিরুজ্জামান ও ড. জামিল আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের চিকিৎসাসেবার মান বৃদ্ধি, সেবা সম্প্রসারণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।