1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগৈলঝাড়ায় বিএনপি’র বিশেষ বর্ধিত সভায় দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামীলীগের মত তা হবেনা। –জহির উদ্দিন স্বপন এমপি ঢাকা-বরিশাল মহাসড়কে  ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন নলছিটিতে চাঞ্চল্যকর সুখি বেগম হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় বরিশালে বিসিবি পরিচালক ও ফরচুন মিজানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ শতবর্ষের উচ্ছ্বাসে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: দেশ-বিদেশের প্রাক্তনীদের আবেগঘন মিলনমেলা প্রতিকূলতা জয় করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন, দুই তরুণীর পাশে বরিশাল জেলা প্রশাসন নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল বরিশালে সবজির দোকান থেকে ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত 

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি
​কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন একটি কাঠের তৈরি রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন এই রিসোর্টটিতে হঠাৎ আগুন লাগে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে জেলা প্রশাসন।
​জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, বেলা ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা পুড়ে যাওয়া ওই রেস্তোরাঁ ও রিসোর্টের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছেন। এ ছাড়া আহত অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করে উখিয়ার স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে ঘটনাস্থলটি পর্যটক এলাকা হওয়ায় তারা সবাই পর্যটক হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রান্নার চুল্লি থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা থাকলেও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।
​স্থানীয় বাসিন্দারা জানান, সকালে আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় জনতা যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজে অংশ নেন।
​এদিকে, অগ্নিকাণ্ডের পর থেকে সাতজন পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। তারা রিসোর্টটির ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host