1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
ব্যাংক কর্মকর্তাদের জন্য শরিয়াভিত্তিক ঋণ সুবিধা চালুর পরামর্শ আহমাদুল্লাহর - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক বরিশালে অতিরিক্ত ভাড়া ও অনুমোদনহীন অটোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশনের ৫’৪০০ টাকা জরিমানা বাকেরগঞ্জে চার দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সন্ধান চায় পরিবার মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা সরকারি নিয়ম মানছে না নলছিটি ভূমি অফিস দুই অফিসের দায়িত্বে তহশিলদার, ভোগান্তিতে সাধারণ মানুষ ​আন্তর্জাতিক মানের হাফেজ তৈরিতে বরিশাল বিমানবন্দর থানা কমিটির উদ্যোগে ‘মাশকুল  কুরআন’ প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে বরিশালে মানববন্ধন

ব্যাংক কর্মকর্তাদের জন্য শরিয়াভিত্তিক ঋণ সুবিধা চালুর পরামর্শ আহমাদুল্লাহর

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৯১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য শরীয়াহভিত্তিক বাড়ি ও গাড়ি কেনার ঋণ সুবিধা চালুর আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক আয়োজিত পবিত্র সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি মো. আনিচুর রহমান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের বহু কর্মকর্তা-কর্মচারী শরীয়াহভিত্তিক ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করতে চান। যদি তাদের জন্য ইসলামী নীতি-নির্ভর হাউজিং ও গাড়ি লোন সুবিধা চালু করা হয়, তবে তা তাদের ধর্মীয় অনুশাসন পালনের সুযোগ সৃষ্টি করবে এবং প্রকৃত অর্থেই এটি হবে তাদের হক আদায়ের একটি মাধ্যম।’

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকগুলোতে শরীয়াহ মানা হচ্ছে কি না—তা নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থা আরও জোরদার করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের কাছে শরীয়াহসম্মত ব্যাংকিং পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে একটি তথ্য-সেবা ব্যবস্থা চালুর আহ্বান জানান তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘যেমন নির্দিষ্ট পদ্ধতির কারণে বিবাহ হালাল এবং অনিয়মের কারণে জিনা হারাম—তেমনি ব্যাংকিং ব্যবস্থা যদি শরীয়াহ অনুযায়ী পরিচালিত হয়, তবে সেটি হালাল। গ্রাহকদের জানাতে হবে কোন লেনদেন শরীয়াহসম্মত আর কোনটি নয়।’

জানা গেছে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা থাকলেও শরীয়াহ না মানার কারণে অনেক কর্মকর্তা এ সুবিধা নেননি। অথচ অন্যান্য সরকারি কর্মকর্তা, যেমন বিসিএস কর্মকর্তারা, শরীয়াহভিত্তিক ব্যাংক থেকে সরকার নির্ধারিত নীতিতে বাড়ি নির্মাণের জন্য বিনিয়োগ সুবিধা ভোগ করতে পারেন।

শায়খ আহমাদুল্লাহ বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে আহ্বান জানান, যেন শরীয়াহ মেনে চলতে আগ্রহী কর্মকর্তাদের জন্য ইসলামী ব্যাংকিং নীতি-ভিত্তিক ঋণ সুবিধা প্রবর্তনের বিষয়ে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host