
নিজস্ব প্রতিবেদক
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে নগরীর দক্ষিণ চকবাজার ও ফলপট্টি রোড এলাকায় এক মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে পরিচালিত এই অভিযানে জনসাধারণের চলাচলের পথ বিঘ্নকারী বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮,৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে ০৫টি প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় এবং ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার দায়ে ০৩টি প্রতিষ্ঠানকে একই আইনের ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া যেসব ব্যবসায়ী এখনও ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তাদেরকে দ্রুত নবায়নের বিষয়ে কড়া বার্তা দিয়ে সতর্ক করা হয়।