1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
অ্যান্টিবায়োটিক ছাড়াই নিরাপদ ব্রয়লার: বরিশালের কর্ণকাঠিতে পোলট্রি বিপ্লব - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে বর্তমান সরকার, তারেক জিয়া গণভোটের সঙ্গে গাদ্দারী করেছে ও গণভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে: মামুনুল হক লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন

অ্যান্টিবায়োটিক ছাড়াই নিরাপদ ব্রয়লার: বরিশালের কর্ণকাঠিতে পোলট্রি বিপ্লব

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

হাসপাতালের অপারেশন থিয়েটারের মতোই কঠোর নিয়ম—ভেতরে ঢুকতে হলে হাত-পা ধুয়ে জুতা বদলানো বাধ্যতামূলক। কোনো উৎকট গন্ধ নেই, অথচ এটি ব্রয়লার মুরগির খামার। বরিশালের চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠি গ্রামে এখন এভাবেই সম্পূর্ণ বিষমুক্ত ও অ্যান্টিবায়োটিক ছাড়া বড় হচ্ছে ব্রয়লার মুরগি।

​আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগারের কারিগরি সহায়তায় ২০২৩ সালে মাত্র ১০ জন খামারিকে নিয়ে শুরু হয়েছিল ‘মডেল পোলট্রি ভিলেজ’ নামের এই বিশেষ উদ্যোগ। বর্তমানে খামারির সংখ্যা বাড়ার পাশাপাশি আশেপাশের এলাকায়ও এই পদ্ধতি জনপ্রিয় হচ্ছে।

​প্রচলিত খামারে যেখানে রোগ সারাতে অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করা হয়, সেখানে কর্ণকাঠির খামারিরা বেছে নিয়েছেন শতভাগ পরিচ্ছন্নতা ও কড়া বায়োসিকিউরিটি। খামারে বহিরাগতদের প্রবেশ সীমিত করা এবং শেডগুলো নিয়মিত জীবাণুমুক্ত রাখার কারণে মুরগির রোগবালাই ও মৃত্যুহার নাটকীয়ভাবে কমে গেছে। ফলে খামারিদের লাভের মুখ দেখছেন বেশি।

​খামারি শাওন সরদার জানান, খোলামেলা ও পর্যাপ্ত বাতাস চলাচলের সুবিধাযুক্ত শেডে উৎপাদিত এই মুরগির মাংসের স্বাদ সাধারণ ব্রয়লারের চেয়ে অনেক ভালো। এই নিরাপদ মাংসের চাহিদা এখন বরিশাল ছাড়িয়ে চট্টগ্রামেও ছড়িয়ে পড়েছে।

​আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক নূরুল আলম এবং জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করা জরুরি। কর্ণকাঠির খামারিরা প্রমাণ করেছেন যে, সঠিক তদারকি ও প্রশিক্ষণ থাকলে অ্যান্টিবায়োটিক ছাড়াও মানসম্মত ও নিরাপদ ব্রয়লার উৎপাদন করা পুরোপুরি সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host