1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় বরিশালে বিসিবি পরিচালক ও ফরচুন মিজানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় বরিশালে বিসিবি পরিচালক ও ফরচুন মিজানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ শতবর্ষের উচ্ছ্বাসে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: দেশ-বিদেশের প্রাক্তনীদের আবেগঘন মিলনমেলা প্রতিকূলতা জয় করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন, দুই তরুণীর পাশে বরিশাল জেলা প্রশাসন নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল বরিশালে সবজির দোকান থেকে ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় বরিশালে বিসিবি পরিচালক ও ফরচুন মিজানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"is_sticker":false}

বরিশাল ব্যুরো প্রধান : মোঃ মনির আকন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ‘ফরচুন বরিশাল’-এর মালিক মিজানুর রহমানের পদ বাতিল এবং শাস্তির দাবিতে বরিশালে উত্তাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে স্টেডিয়াম এলাকার ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার পর আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তাঁর কুশপুত্তলিকা দাহ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
জানা গেছে, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের (আউটার স্টেডিয়াম) প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন ছাত্রদল ও জাতীয়তাবাদী ক্রীড়া দলের নেতা-কর্মীরা। সে সময় স্টেডিয়াম এলাকায় থাকা মিজানুর রহমানের সব ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তাঁকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফের বরিশাল স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে মিজানুর রহমানের কুশপুত্তলিকা তৈরি করে তাতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এ সময় তাঁরা ‘আওয়ামী লীগের দোসরের পদত্যাগ চাই’, ‘দফা এক দাবি এক, আওয়ামী লীগের পদত্যাগ’ এবং ‘স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’সহ নানা স্লোগান দেন।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. নাজমুল হুদা, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল খান অভি, বরিশাল জেলা ছাত্র ফেডারেশনের রাইদুল ইসলাম সাকিব, বরিশাল ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক সুমন এবং বিএম কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও মহানগর ছাত্রদল নেতা রাতুল। এছাড়া বিক্ষোভে বিএনপি ও স্থানীয় অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
আন্দোলনকারীদের অভিযোগ, সম্প্রতি ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে মিজানুর রহমান গণমাধ্যমের সামনে হেসে “উই হ্যাভ আ প্ল্যান” বলেন। ১০ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, এই মন্তব্যের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করেছেন। এছাড়া মিজানুর রহমান পূর্বে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন উল্লেখ করে আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন, এমন একজন ব্যক্তি কীভাবে বিসিবির পরিচালক পদে বহাল থাকেন। তাঁরা দ্রুত বিসিবি থেকে তাঁর পরিচালক পদ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগের বিষয়ে মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যানার পোড়ানোর বিষয়ে বলেন, “ব্যানার দিয়ে কী হবে?” তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। অন্যদিকে, বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা খোঁজখবর নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host