1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
পুলিশ লাইন এলাকায় বিসিসির মোবাইল কোর্ট: ফুটপাত দখলমুক্ত, জরিমানা ৫ হাজার টাকা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত মাড়ির যত্ন নিতে গিয়ে শরীরে ঢুকছে প্লাস্টিক? ২৪টির বেশি ব্র্যান্ডের টুথপেস্টে মিলল ক্ষতিকর উপাদান! বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরিশালে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠন, সভাপতি পলাশ ও সম্পাদক শাহীন র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক বরিশালে অতিরিক্ত ভাড়া ও অনুমোদনহীন অটোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশনের ৫’৪০০ টাকা জরিমানা

পুলিশ লাইন এলাকায় বিসিসির মোবাইল কোর্ট: ফুটপাত দখলমুক্ত, জরিমানা ৫ হাজার টাকা

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
বরিশাল নগরীর পুলিশ লাইন এলাকায় বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ জামান।
অভিযানকালে একটি ব্যবসা প্রতিষ্ঠান অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করে রাখায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় এবং দখলকৃত ফুটপাত ও প্রবেশপথ দখলমুক্ত করা হয়।
এছাড়া ট্রেড লাইসেন্স না থাকায় অপর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের মেয়াদ নবায়ন না থাকায় তাদের আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স নবায়ন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
মোবাইল কোর্টে মোট ২টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নগরীর শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host