1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশালে 'সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি' গঠন, সভাপতি পলাশ ও সম্পাদক শাহীন - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় বরিশালে বিসিবি পরিচালক ও ফরচুন মিজানের অপসারণ দাবিতে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ শতবর্ষের উচ্ছ্বাসে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: দেশ-বিদেশের প্রাক্তনীদের আবেগঘন মিলনমেলা প্রতিকূলতা জয় করে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন, দুই তরুণীর পাশে বরিশাল জেলা প্রশাসন নদীতে যাদের জীবন, মৃত্যুর পর দাফনের ঠিকানা নেই—মান্তা সম্প্রদায়ের পাশে বরিশাল সদর উপজেলা প্রশাসন বরিশালের চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ স্লোগানে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশালে জামায়াতের বিক্ষোভ মিছিল বরিশালে সবজির দোকান থেকে ১৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

বরিশালে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠন, সভাপতি পলাশ ও সম্পাদক শাহীন

  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২২৭ বার পড়া হয়েছে

বরিশাল অ‌ফিস

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশ। সভায় সর্বসম্মতিক্রমে তাঁকেই কমিটির সভাপতি এবং দৈনিক ইত্তেফাক এর বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি দৈনিক আমাদের সময় এর বরিশাল ব্যুরো প্রধান মো. আল মামুন ও দীপ্ত টেলিভিশন এর বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েল।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আগামীর সময় এর বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু এবং দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার এস. এন. পলাশ। এছাড়া সাংগঠনিক সম্পাদক মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার (দক্ষিণের মুখ), সাহিত্য সম্পাদক খন্দকার রাকিব (বরিশাল ক্রাইম নিউজ), ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ (অগ্রযাত্রা প্রতিদিন) এবং সাংস্কৃতিক সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এম. জহির (সকালের সময়), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), এম. মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), খোকন আহম্মেদ হীরা (জনকণ্ঠ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম. সালাউদ্দীন (জিএস টিভি), সাকিল মাহমুদ (দেশ টিভি), মাসুদ রানা (নিউ নেশন) এবং আরিফ হোসেন (বিজয় টিভি)।
সাধারণ সভায় বক্তারা বলেন, বরিশালে সাংবাদিকদের একাধিক সংগঠন থাকলেও অনেক ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও সংকটের সময়ে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এ বাস্তবতায় সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের হয়রানি, হামলা বা নির্যাতনের ঘটনায় সংগঠনটি দ্রুত ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে বরিশালের সিনিয়র সাংবাদিক, সকল গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সহযোগিতা নিয়ে সাংবাদিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host