1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
শৌচাগারের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ ‘অবৈধ প্লান’ বাতিলের দাবি নাসরিনের, বিসিসি বলছে নকশা অনুমোদনই হয়নি বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন ছেলের চালানো বিমানে প্রথমবার যাত্রী বাবা-মা, গর্বে-আনন্দে আবেগাপ্লুত দম্পতি জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান

অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

বরিশাল অফিস:

যাত্রীবাহী অটোরিকশার বিকল্প হিসেবে সৌরবিদ্যুতে চলা চার চাকার ‘সান কার’ প্রদর্শন করছে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি)। ঢাকায় চলমান ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ প্রদর্শিত পরিবেশবান্ধব এ যানটি দর্শনার্থীদের নজর কেড়েছে।

চালকসহ তিনজন যাত্রী বহনে সক্ষম ‘সান কার’টি চলন্ত অবস্থায় সূর্যের আলো থেকে ব্যাটারি চার্জ করতে পারে। ফলে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব উপায়ে যাত্রী পরিবহনের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন উদ্ভাবকেরা।
ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ইমরান চৌধুরী বলেন, ‘আমরা সান কার নামে যাত্রীবাহী গাড়ি তৈরি করেছি, যা সূর্যের আলোতে চলবে। সূর্যের আলো না থাকলেও এটি প্রায় পাঁচ ঘণ্টা চলতে পারবে। এটি প্যাডেলচালিত ও বিদ্যুৎচালিত রিকশার বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, গাড়িটি চার চাকার হওয়ায় এটি তুলনামূলকভাবে কম দুর্ঘটনাপ্রবণ। স্বল্প ব্যয়ে তৈরি এই যানটি নগর ও গ্রামীণ এলাকায় স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনে ব্যবহার করা যেতে পারে।
ইমরান চৌধুরী জানান, ‘সান কার’ তৈরিতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবহার করে চলার পাশাপাশি চলন্ত অবস্থায় ব্যাটারি চার্জের সুবিধা থাকায় ভবিষ্যতে এটি পরিবেশবান্ধব গণপরিবহনের একটি সম্ভাবনাময় বিকল্প হতে পারে।
ছবিতে দেখা যায়, মেলায় প্রদর্শিত ‘সান কার’টি দেখতে দর্শনার্থীদের ভিড় রয়েছে। মেলার প্রচারসামগ্রী অনুযায়ী, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর আয়োজন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host