1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার

১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৮।

​শুক্রবার (২১ আগস্ট) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের জমজম এলপিজি ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনির হোসেন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মো. তোফাজ্জেল হোসেনের ছেলে।

​র‍্যাব-৮ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী বাসে এক যাত্রী মাদক নিয়ে আসছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসায় র‍্যাবের টহল দল। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে মনির হোসেনের সাথে থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে ১০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।

​র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ শাহরিয়ার রিফাত অভি জানান, উদ্ধারকৃত মাদকসহ আসামিকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বরিশাল মহানগরীর বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host