1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার বিতরণ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নগরীর চকবাজার ও ফলপট্টিতে বিসিসির উচ্ছেদ অভিযান ও ১৮’৫০০ টাকা জরিমানা বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বরিশাল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০(বিশ) বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল মুন্সী র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার পটুয়াখালীতে ৬ ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বন্ধ হলো বেতন বৃদ্ধি অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

বরিশালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার বিতরণ

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

  1. পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর বিশেষ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সর্বমোট ১৩৭৮ জন পরিছন্নতা কর্মীকে ঈদ উপহার প্রদান করা হয়।

আজ সোমবার (২৫ মে) বিকেল ৪:০০ টায় বরিশাল নগর ভবনের নগর মিলনায়তনে (অডিটোরিয়াম) আয়োজিত এক অনুষ্ঠানে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি প্রধান প্রকৌশলী মোঃ হুমায়ুন কবীর,বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম শাহীন,সাবেক কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, শাহ্ আমিনুল ইসলাম আমিন,হাবিবুর রহমান টিপু সহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশাসক বলেন, নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাঁদের এই কঠোর পরিশ্রমের প্রতি সম্মান জানিয়ে এবং ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পক্ষ থেকে এই উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। সিটি কর্পোরেশনের প্রতিটি স্তরে নাগরিক সেবা নিশ্চিত করতে এবং কর্মীদের কল্যাণে বর্তমান প্রশাসন বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host