1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক বরিশালে অতিরিক্ত ভাড়া ও অনুমোদনহীন অটোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশনের ৫’৪০০ টাকা জরিমানা বাকেরগঞ্জে চার দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সন্ধান চায় পরিবার মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা সরকারি নিয়ম মানছে না নলছিটি ভূমি অফিস দুই অফিসের দায়িত্বে তহশিলদার, ভোগান্তিতে সাধারণ মানুষ ​আন্তর্জাতিক মানের হাফেজ তৈরিতে বরিশাল বিমানবন্দর থানা কমিটির উদ্যোগে ‘মাশকুল  কুরআন’ প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে বরিশালে মানববন্ধন

​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরি

নগরীর চৌমাথা এলাকায় আজ সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে সিটি কর্পোরেশনের বৈধ অনুমোদন ছাড়া অবৈধভাবে হলুদ অটোগাড়ি চালানোর দায়ে কয়েকজন চালককে জরিমানা করা হয়।

​অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারা অনুযায়ী লাইসেন্সবিহীন ও নিয়মবহির্ভূত যান চালানোর অপরাধে চালকদের এই অর্থদণ্ড প্রদান করা হয়। আজকের অভিযানে বিভিন্ন যানবাহনে মোট ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

​শহরের যানজট নিরসন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যেই এই নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটি পরিচালনা করা হয়।

অতিরিক্ত ভাড়া যাচাই: জরিমানা করার পাশাপাশি মোবাইল কোর্টের টিম সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করছে কীনা তা নিবিড়ভাবে যাচাই করেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও চালকদের সতর্ক করা হয়।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ যানবাহন উচ্ছেদে এই ধরণের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host