1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইনাকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এখনো জীবিত আছেন বললেন তার ভাই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের  অনুমতি দেবে না সৌদি আরব ৪৪তম বিসিএস: চাকরি পাচ্ছেন ১ হাজার ৬৮১ প্রার্থী আদালতের রায় ও প্রকল্প পূনরায় বহাল থাকায় বৈধ ভাবেই অফিস করছেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুল ওয়াদুদ ! টিভির পর্দায় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ওয়ানডে বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মান করবে তুরস্ক কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ২১ জামায়াতের নামে ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি মসজিদে নববীর ছাতাগুলো যেন সর্বাধুনিক প্রযুক্তির চমক মাদুরো যুক্তরাষ্ট্রকে রুখতে রাশিয়া-চীন-ইরানেরর শরণাপন্ন হয়েছে

ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়—ঢাকার আকাশ আজ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি বা বজ্রবৃষ্টি। এ ছাড়া দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২১ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৬টা ৪ মিনিটে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host