1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
তেলের নতুন দাম ঘোষণা-পেট্রোল ১৩৫, অকটেন ১৪০, ডিজেল ১১৫ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে বিসিসি প্রশাসক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক: ৩ গুরুত্বপূর্ণ খাতে সহায়তার প্রতিশ্রুতি বন্যাদুর্গত বাঁশখালীতে জেটিআইটি ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১০০০-এরও বেশি মানুষ ভারতে পলায়নকালে বরিশালের আগৈলঝাড়া থানার চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা সেন্টু শিকদার (৪১) র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার উজিরপুরে যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে জাতীয়তাবাদী ওলামা দলের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত; ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা কর না বাড়িয়ে ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা, ‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার বরিশালে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত মাড়ির যত্ন নিতে গিয়ে শরীরে ঢুকছে প্লাস্টিক? ২৪টির বেশি ব্র্যান্ডের টুথপেস্টে মিলল ক্ষতিকর উপাদান!

তেলের নতুন দাম ঘোষণা-পেট্রোল ১৩৫, অকটেন ১৪০, ডিজেল ১১৫

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বর্তমানে দেশ তেল সংকটে, বাড়ানো হলো নতুন করে জ্বালানি  তেলের দাম।নতুন নির্ধারিত দামে পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং ডিজেল ১১৫ টাকা করা হয়েছে।রবিবার  থেকে কার্যকর হতে যাচ্ছেনির্ধারিত তেলের দাম।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই মূল্য কার্যকর হওয়ার পরপরই পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তেলের দাম বাড়ার ফলে সবচেয়ে বেশি চাপ পড়বে সাধারণ মানুষের ওপর। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনেক তেল পাম্পে তেল থাকলেও তেল দিচ্ছে না। তেলের দাম বাড়াতে তারা নতুন করে সুযোগ নেবে বলে আশা করেন চালরা।
এদিকে হঠাৎ করে জ্বালানির মূল্য বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ভোক্তা ও পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন, তেলের দাম বাড়লে সব কিছুর ওপর এর প্রভাব পড়ে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই এই মূল্য সমন্বয় করা হয়েছে এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তেলের এই দাম বৃদ্ধির কথা শুনে, অসহায় হয়ে পড়েছেন বাইকার ও গাড়ি চালকরা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host