1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে বরিশালে মানববন্ধন - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শৌচাগারের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ ‘অবৈধ প্লান’ বাতিলের দাবি নাসরিনের, বিসিসি বলছে নকশা অনুমোদনই হয়নি বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ উদ্বোধন ছেলের চালানো বিমানে প্রথমবার যাত্রী বাবা-মা, গর্বে-আনন্দে আবেগাপ্লুত দম্পতি জ্বালানি তেলের রেকর্ড দামের পর বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যু অনাকাঙ্খিত ঘটনা নয়, এর শেকড় অনেক গভীরে : জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ায় দুর্গাপূজা নিয়ে মণ্ডপ নেতাদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের মতবিনিময় অটোরিকশার বিকল্প হিসেবে ইউজিভির পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎচালিত ‘সান কার’ বরিশালে রাত ৮:০০ ঘটিকার মধ্যে শপিংমল, মার্কেট ও দোকানসমূহ বন্ধের অভিযান

দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে বরিশালে মানববন্ধন

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৩৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

বক্তারা অবিলম্বে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন কিংবা আইনি হয়রানির মাধ্যমে সত্য প্রকাশের পথ রুদ্ধ করা যাবে না। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা জানান এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি তোলেন।

সমাবেশে বক্তারা আরও বলেন, স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। তাই দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host