1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের জোড়া অভিযান: ৩০০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ২ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনামঃ
মালয়েশিয়ান তরুনিকে বিয়ে করে নিয়ে আসা হলো বরিশাল  কর্মস্থল তৈরি ফুটপাতে দোকানপাট স্থাপনার দাবিতে বরিশাল লঞ্চঘাট সড়ক অবরোধ। হাম-রুবেলা প্রতিরোধ ও শিশু বিভাগের উন্নয়নে সাউথ অ্যাপোলো হাসপাতাল পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টে ৫ প্রতিষ্ঠানের জরিমানা বাগেরহাটে খানজাহান আলীর মাজারের দিঘির কুমিরের পেটে গেল শিশু! পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  দক্ষিণাঞ্চলে র‍্যাব- ৮ এর কঠোর নিরাপত্তা বব্যস্থা ও বিশেষ নজরদারি।  বরিশালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার বিতরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের জোড়া অভিযান: ৩০০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম ও পরিবারের ৪ সদস্যকে আহতের অভিযোগ বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৮ রোগী ধরা দালাল আটক।

বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের জোড়া অভিযান: ৩০০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ২

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক,

 বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত ১৭ মে ২০২৬ (রবিবার) বিকেলে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড এবং রায়পাশা কড়াপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।

​বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ মোঃ আল মোমেন-এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ সুমন মিয়া এবং কনস্টেবল/৭৪৪ মোঃ সোহেল রানাসহ পুলিশের একটি চৌকস টিম প্রথম অভিযানটি পরিচালনা করে। ১৭ মে দুপুর ১৫:৩০ ঘটিকায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকায় অভিযান চালিয়ে মো: শাহারিয়ার রাসেল (৩২) নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​ধৃত অভিযুক্ত শাহারিয়ার রাসেলের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পৃথক অভিযানে গাঁজাসহ আরও একজন আটক:

এদিকে এয়ারপোর্ট থানা পুলিশের অপর এক মাদকবিরোধী অভিযানে রায়পাশা কড়াপুর এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ জহিরুল ইসলাম শিকদার (৪১) নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে মৃত কাঞ্চন আলীর ছেলে। এই অভিযানে নেতৃত্বে ছিলেন এসআই আকতার হোসেন, এএসআই সুমন মিয়া এবং এএসআই সুজন।

​এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নগরীকে নিরাপদ রাখতে বিএমপি-র এই ধরনের বিশেষ ও নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host