1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
১০২ এতিম শিশুর ভবিষ্যতের দায়িত্ব নিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ: খাদ্য, এডুকেশন ফি ও শিক্ষা-খেলাধুলার সামগ্রী বিতরণ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম ও পরিবারের ৪ সদস্যকে আহতের অভিযোগ বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৮ রোগী ধরা দালাল আটক। অনাগত সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না হাইকোর্ট রায় বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা সড়কে জলাবদ্ধতার দুর্ভোগ; ড্রেনেজ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বরিশালে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের হিফজ প্রশিক্ষণ ১০২ এতিম শিশুর ভবিষ্যতের দায়িত্ব নিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ: খাদ্য, এডুকেশন ফি ও শিক্ষা-খেলাধুলার সামগ্রী বিতরণ ঢাকা মহানগরছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান মো: রমজান হোসেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদী দিয়ে ইয়াবার চোরা চালান, মৃত্যু ছাড়া সর্বরোগের মহৌষধ: কী সেই উপাদান? জেনে নিন বিস্তারিত” এসএসসি প্রশ্নপত্র ফাঁস: টেলিগ্রাম গ্রুপে ১০ থেকে১২ হাজার টাকার বিনিময়ে মিলছে বোর্ড পরীক্ষার হুবহু প্রশ্ন

১০২ এতিম শিশুর ভবিষ্যতের দায়িত্ব নিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ: খাদ্য, এডুকেশন ফি ও শিক্ষা-খেলাধুলার সামগ্রী বিতরণ

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

প্রতিবেদক: মোঃ রহমাতুল্লাহ 

বরিশালে ১০২ জন এতিম শিশুর পাশে দাঁড়িয়েছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ। তাদের এই উদ্যোগে শিশুদের মাঝে ত্রৈমাসিক খাদ্যসামগ্রী, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, শিক্ষা উপকরণ এবং খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৫ এপ্রিল ২০২৬) বরিশাল অফিসে দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় ১০২ জন এতিম শিশু। প্রতিটি শিশুকে খাদ্য সহায়তার পাশাপাশি এককালীন শিক্ষা ফি প্রদান করা হয়, যাতে তাদের পড়াশোনা নির্বিঘ্নে চলতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা। তিনি তার বক্তব্যে বলেন, এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং এসব শিশুদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই শিশুরাই একদিন দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।
এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির বরিশাল অফিসের প্রজেক্ট অফিসার মোঃ রহমাতুল্লাহ, জুনিয়র অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক অফিসার শিবলী এবং জুনিয়র প্রজেক্ট অফিসার আননুর খান।
ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় এসব শিশুকে বছরে চারবার খাদ্য সহায়তা, সারাবছরের শিক্ষা উপকরণ ও টিউশন ফি, স্বাস্থ্যসেবা এবং বছরে দুইবার নতুন পোশাক দেওয়া হয়।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, দাতা সংস্থা মা ইন্টারন্যাশনালের সহায়তায় তারা সারা দেশে প্রায় ৪০০ এতিম শিশুর পাশে নিয়মিতভাবে দাঁড়িয়ে আছে।
মানবিক সহায়তার এই ধারাবাহিক উদ্যোগ শিশুদের জীবনে শুধু স্বস্তি নয়, নতুন স্বপ্ন দেখার সাহসও জোগাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host