1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
ইসলাম ধর্ম অবমাননা, ৫ দিনের রিমান্ডে নর্থ সাউথের অপূর্ব পাল - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  দক্ষিণাঞ্চলে র‍্যাব- ৮ এর কঠোর নিরাপত্তা বব্যস্থা ও বিশেষ নজরদারি।  বরিশালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার বিতরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের জোড়া অভিযান: ৩০০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম ও পরিবারের ৪ সদস্যকে আহতের অভিযোগ বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৮ রোগী ধরা দালাল আটক। অনাগত সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না হাইকোর্ট রায় বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ড বীর মুক্তিযোদ্ধা সড়কে জলাবদ্ধতার দুর্ভোগ; ড্রেনেজ ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন বরিশালে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের হিফজ প্রশিক্ষণ ১০২ এতিম শিশুর ভবিষ্যতের দায়িত্ব নিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ: খাদ্য, এডুকেশন ফি ও শিক্ষা-খেলাধুলার সামগ্রী বিতরণ ঢাকা মহানগরছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জের কৃতি সন্তান মো: রমজান হোসেন

ইসলাম ধর্ম অবমাননা, ৫ দিনের রিমান্ডে নর্থ সাউথের অপূর্ব পাল

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৫৬ বার পড়া হয়েছে

ধর্ম অবমাননার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এসব তথ্য নিশ্চিত করেন।

  • এর আগে গত ৯ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক চাঁদ মিয়া আসামি অপূর্বকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেতে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির উপস্থিতিতে রিমান্ডের শুনানির জন্য  ১৪অক্টবার দিন ধার্য করেন আদালত।

রিমান্ড শুনানি উপলক্ষে এদিন অপূর্ব পালকে আদালতে হাজির করা হয়। পরে তার উপস্থিতিতে রিমান্ড শুনানি শুরু হয়। শুনানি চলার সময় আসামি অপূর্ব পাল আদালতকে জানান, ঘটনার দিন কি হয়েছে, তার মনে নেই। তার সঙ্গে অদৃশ্য কিছু আছে বলে দাবি করেন। এ সময় রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, এ আসামি কোরআন অবমাননার সঙ্গে জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসাবাদে সে ইচ্ছাকৃতভাবে ঘটনার দিন ও ঘটনাস্থলে এই অবমাননার কথা স্বীকার করেছে। ঘটনাটি কারো ইন্ধনে বা কোনো সম্প্রদায়েরে উসকানিতে এবং দেশে নৈরাজ্য ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য হয়েছে কী না, তা জানতে অপূর্বকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে উদঘাটনের সম্ভাবনা রয়েছে। সেজন্য তার ১০ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে গত ৪ অক্টোবর মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী কোরআন অবমাননা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নিজেও তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ভিডিও আপলোড করেন। পরে রাতেই উত্তেজিত একদল শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালকে আটক করে থানায় নিয়ে যায়।

এরপর রাতেই তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে ভাটারা থানার উপ-পরিদর্শক হাসমত আলী বাদী হয়ে মামলার দায়ের করেন। পরদিন এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host