1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের  অনুমতি দেবে না সৌদি আরব - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক বরিশালে অতিরিক্ত ভাড়া ও অনুমোদনহীন অটোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশনের ৫’৪০০ টাকা জরিমানা বাকেরগঞ্জে চার দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সন্ধান চায় পরিবার মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা সরকারি নিয়ম মানছে না নলছিটি ভূমি অফিস দুই অফিসের দায়িত্বে তহশিলদার, ভোগান্তিতে সাধারণ মানুষ ​আন্তর্জাতিক মানের হাফেজ তৈরিতে বরিশাল বিমানবন্দর থানা কমিটির উদ্যোগে ‘মাশকুল  কুরআন’ প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে বরিশালে মানববন্ধন

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের  অনুমতি দেবে না সৌদি আরব

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১০৯ বার পড়া হয়েছে
প্রত্যেক হজযাত্রীর সার্বিক স্বাস্থ্য পরীক্ষার জন্য হজযাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে অনুরোধ করেছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এ স্বাস্থ্য পরীক্ষায় হজযাত্রীরা হজ পালনের জন্য স্বাস্থ্য ঝুঁকিমুক্ত এরূপ প্রত্যয়ণ দিতে হবে।
এ বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় হতে হজযাত্রী প্রেরণকারী দেশগুলোকে পত্র পাঠানো হয়েছে। এ পত্রে একজন হজযাত্রী যেসকল শারীরিক পরিস্থিতিতে হজের অনুমতি পাবেন না তার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। সোমবার এক প্রেস রিলেজের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
কোনো হজযাত্রীর শরীরের প্রধান অঙ্গসমূহ অকার্যকর হলে তিনি হজের অনুমতি পাবেন না। এর মধ্যে রয়েছে ডায়ালাইসিস চলছে এমন কিডনি রোগ, গুরুতর হৃদরোগ, সবসময় অক্সিজেন প্রয়োজন হয় এরূপ ফুসফুসের রোগ ও ভয়াবহ লিভার সিরোসিস।

এছাড়া গুরুতর স্নায়ুবিক কিংবা মানসিক রোগ, স্মৃতিভ্রষ্টতাসহ অতি বয়স্ক ব্যক্তি, শেষ প্রান্তিকের গর্ভাবস্থা ও যেকোনো স্তরে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায়ও হজের অনুমতি মিলবে না।

সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর এবং কেমোথেরাপি কিংবা অন্য কোনো নিবিড় ইমিউনোথেরাপী চিকিৎসা গ্রহণ করছেন এমন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকেও হজের অনুমতি দেবে না সৌদি সরকার।

হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে হজযাত্রী প্রেরণকারী কর্তৃপক্ষকে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত প্রত্যয়ন করে নুসুক মাসার প্লাটফর্মে প্রত্যেক হজযাত্রীর জন্য আবশ্যিকভাবে বৈধ স্বাস্থ্য সনদ ইস্যু করতে অনুরোধ করেছে সৌদি আরব।

আগমন ও বহির্গমন প্রান্তে মনিটরিংয়ে পরিপূর্ণ সহযোগিতার আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়েছে নুসুক মাসার প্লাটফর্মের মাধ্যমে ইস্যুকৃত স্বাস্থ্য সনদের সত্যতা ও যথার্থতা যাচাই করবে মনিটরিং দল। কোনো দেশের একজন হজযাত্রীকে তালিকাভুক্ত স্বাস্থ্য পাওয়া যায় তাহলে সেদেশের বিরুদ্ধে সংশোধনমূলক ও নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করবে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এ বিষয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মসৃণ ও নিরাপদ হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশ থেকে হজযাত্রী প্রেরণের ক্ষেত্রে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধসমূহ কঠোরভাবে অনুসরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host