1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টে ৫ প্রতিষ্ঠানের জরিমানা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নগরীর চকবাজার ও ফলপট্টিতে বিসিসির উচ্ছেদ অভিযান ও ১৮’৫০০ টাকা জরিমানা বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টে ৫ প্রতিষ্ঠানের জরিমানা

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি:
বরিশাল নগরীর মেডিকেল সংলগ্ন বান্দরোড ও কেডিসি রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযানে ফুটপাত ও জনসাধারণের প্রবেশপথ দখল এবং অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার অভিযোগে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করার দায়ে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় জরিমানা করা হয় এবং দখলকৃত ফুটপাত দখলমুক্ত করা হয়।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার দায়ে আরও ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান।
মোবাইল কোর্টে মোট ৫টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ১২,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host