1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বাগেরহাটে খানজাহান আলীর মাজারের দিঘির কুমিরের পেটে গেল শিশু! - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কর্মস্থল তৈরি ফুটপাতে দোকানপাট স্থাপনার দাবিতে বরিশাল লঞ্চঘাট সড়ক অবরোধ। হাম-রুবেলা প্রতিরোধ ও শিশু বিভাগের উন্নয়নে সাউথ অ্যাপোলো হাসপাতাল পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টে ৫ প্রতিষ্ঠানের জরিমানা বাগেরহাটে খানজাহান আলীর মাজারের দিঘির কুমিরের পেটে গেল শিশু! পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  দক্ষিণাঞ্চলে র‍্যাব- ৮ এর কঠোর নিরাপত্তা বব্যস্থা ও বিশেষ নজরদারি।  বরিশালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১৩৭৮ জন পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ উপহার বিতরণ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের জোড়া অভিযান: ৩০০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে কুপিয়ে জখম ও পরিবারের ৪ সদস্যকে আহতের অভিযোগ বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৮ রোগী ধরা দালাল আটক। অনাগত সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না হাইকোর্ট রায়

বাগেরহাটে খানজাহান আলীর মাজারের দিঘির কুমিরের পেটে গেল শিশু!

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে গোসল করার সময়  ফাতেমা (৮) নামের এক কন্যাশিশুকে কুমির টেনে নিয়ে গেছে।

​সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত থেকেই জোর তৎপরতা শুরু করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শিশু রাবেনা ফাতেমা মাজারের দিঘির ঘাটে গোসল করতে নামে। এ সময় হঠাৎ একটি বিশাল আকৃতির কুমির শিশুটির ওপর অতর্কিত আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই কুমিরটি শিশুটিকে টেনে দিঘির গভীর পানিতে নিয়ে নিখোঁজ হয়ে যায়। ঘাটে উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

​ঘটনার পর পরই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মাজার প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন স্থানীয় উৎসুক জনতা। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিঘির বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান চালাচ্ছে।

​মাজার কর্তৃপক্ষ জানায়, দিঘির কুমিরগুলো সাধারণত শান্ত প্রকৃতির হলেও রাতের অন্ধকারে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাইকে স্তম্ভিত করেছে। দর্শনার্থী ও স্থানীয়দের দিঘির ঘাটে নামার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host