1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে তারেক আল আল ইমরান নেতৃত্বে বরিশালে আনন্দ র‍্যালি - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বার্জ-এক্সক্যাভেটরসহ ৬ জন আটক জনগণের ওপর ক্ষমতা প্রদর্শনকারীরা ব্যক্তিরা দলের শত্রু: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন  মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত মাড়ির যত্ন নিতে গিয়ে শরীরে ঢুকছে প্লাস্টিক? ২৪টির বেশি ব্র্যান্ডের টুথপেস্টে মিলল ক্ষতিকর উপাদান! বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরিশালে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠন, সভাপতি পলাশ ও সম্পাদক শাহীন র‍্যাব-৮ এর বিশেষ অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার ​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক

নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে তারেক আল আল ইমরান নেতৃত্বে বরিশালে আনন্দ র‍্যালি

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ;
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি এবং কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরিশালে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) বরিশাল নগরীর সদর রোড এলাকায় বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট তারেক আল আল ইমরানের নেতৃত্বে এ আনন্দ র‍্যালি বের করা হয়।
র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অ্যাডভোকেট তারেক আল আল ইমরান বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। তিনি কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের সফলতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host