নিজস্ব প্রতিবেদক, বরি
নগরীর চৌমাথা এলাকায় আজ সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে সিটি কর্পোরেশনের বৈধ অনুমোদন ছাড়া অবৈধভাবে হলুদ অটোগাড়ি চালানোর দায়ে কয়েকজন চালককে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারা অনুযায়ী লাইসেন্সবিহীন ও নিয়মবহির্ভূত যান চালানোর অপরাধে চালকদের এই অর্থদণ্ড প্রদান করা হয়। আজকের অভিযানে বিভিন্ন যানবাহনে মোট ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শহরের যানজট নিরসন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যেই এই নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটি পরিচালনা করা হয়।
অতিরিক্ত ভাড়া যাচাই: জরিমানা করার পাশাপাশি মোবাইল কোর্টের টিম সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করছে কীনা তা নিবিড়ভাবে যাচাই করেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও চালকদের সতর্ক করা হয়।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ যানবাহন উচ্ছেদে এই ধরণের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।