1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।।

​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪২৭ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, বরি

নগরীর চৌমাথা এলাকায় আজ সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে সিটি কর্পোরেশনের বৈধ অনুমোদন ছাড়া অবৈধভাবে হলুদ অটোগাড়ি চালানোর দায়ে কয়েকজন চালককে জরিমানা করা হয়।

​অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৩) ধারা অনুযায়ী লাইসেন্সবিহীন ও নিয়মবহির্ভূত যান চালানোর অপরাধে চালকদের এই অর্থদণ্ড প্রদান করা হয়। আজকের অভিযানে বিভিন্ন যানবাহনে মোট ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

​শহরের যানজট নিরসন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যেই এই নিয়মিত অভিযানের অংশ হিসেবে এটি পরিচালনা করা হয়।

​অতিরিক্ত ভাড়া যাচাই: জরিমানা করার পাশাপাশি মোবাইল কোর্টের টিম সাধারণ যাত্রীদের সাথে কথা বলেন এবং নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ অতিরিক্ত ভাড়া আদায় করছে কীনা তা নিবিড়ভাবে যাচাই করেন। অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও চালকদের সতর্ক করা হয়।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ যানবাহন উচ্ছেদে এই ধরণের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host