1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
জে.টি.আই.টি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নগরীর চকবাজার ও ফলপট্টিতে বিসিসির উচ্ছেদ অভিযান ও ১৮’৫০০ টাকা জরিমানা বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বরিশাল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০(বিশ) বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল মুন্সী র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার পটুয়াখালীতে ৬ ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বন্ধ হলো বেতন বৃদ্ধি

জে.টি.আই.টি ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের কল্যাণ ও মানবতার সেবার অঙ্গীকারকে আরও দৃঢ় করতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জে.টি.আই.টি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, যাত্রাবাড়ী, ঢাকায় অনুষ্ঠিত এ আয়োজনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে.টি.আই.টি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক জনাব সজল চন্দ্র। তিনি তার বক্তব্যে বলেন, জে.টি.আই.টি ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের কল্যাণে এবং মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহিলা বিষয়ক সম্পাদিকা জোবেদা খাতুন, ডা. সুলতানা পারভীন, পরিচালক মোঃ অন্তর মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ। তাদের মধ্যে ছিলেন মোঃ নাজিম উদ্দীন, সজিব হোসাইন, ইমন শেখ, শাহিন মিয়া ও ডা. নাজমা বেগম।

ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য ও মানবতার কল্যাণে একসাথে কাজ করার গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, জে.টি.আই.টি ফাউন্ডেশন ভবিষ্যতেও সমাজের উন্নয়ন, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাবে।

প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিল সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host