
নিজস্ব প্রতিবেদক :
বর্তমানে দেশ তেল সংকটে, বাড়ানো হলো নতুন করে জ্বালানি তেলের দাম।নতুন নির্ধারিত দামে পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা, অকটেন ১৪০ টাকা এবং ডিজেল ১১৫ টাকা করা হয়েছে।রবিবার থেকে কার্যকর হতে যাচ্ছেনির্ধারিত তেলের দাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই মূল্য কার্যকর হওয়ার পরপরই পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
তেলের দাম বাড়ার ফলে সবচেয়ে বেশি চাপ পড়বে সাধারণ মানুষের ওপর। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনেক তেল পাম্পে তেল থাকলেও তেল দিচ্ছে না। তেলের দাম বাড়াতে তারা নতুন করে সুযোগ নেবে বলে আশা করেন চালরা।
এদিকে হঠাৎ করে জ্বালানির মূল্য বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ভোক্তা ও পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলছেন, তেলের দাম বাড়লে সব কিছুর ওপর এর প্রভাব পড়ে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তোলে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনা করেই এই মূল্য সমন্বয় করা হয়েছে এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তেলের এই দাম বৃদ্ধির কথা শুনে, অসহায় হয়ে পড়েছেন বাইকার ও গাড়ি চালকরা।