1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের জোড়া অভিযান: ৩০০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ২ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
​চৌমাথায় সিটি কর্পোরেশনের মোবাইল কোর্ট: অবৈধ অটোরিকশা চালকদের জরিমানা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ‘শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন বরিশালের মোঃ নজরুল ইসলাম: কামিল ফিকহ বিভাগে দেশসেরা গৌরব স্টিমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা মির্জা মোহাম্মদ শরফউদ্দিন বেগের ইন্তেকালে সিটি প্রশাসকের শোক বরিশালে অতিরিক্ত ভাড়া ও অনুমোদনহীন অটোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সিটি কর্পোরেশনের ৫’৪০০ টাকা জরিমানা বাকেরগঞ্জে চার দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, সন্ধান চায় পরিবার মঞ্চ সাজিয়েও উদ্বোধনী দিনে বন্ধ হলো বাণিজ্য মেলা সরকারি নিয়ম মানছে না নলছিটি ভূমি অফিস দুই অফিসের দায়িত্বে তহশিলদার, ভোগান্তিতে সাধারণ মানুষ ​আন্তর্জাতিক মানের হাফেজ তৈরিতে বরিশাল বিমানবন্দর থানা কমিটির উদ্যোগে ‘মাশকুল  কুরআন’ প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে বরিশালে মানববন্ধন বিশ্বকাপে ফ্রান্সের জয়যাত্রা: এমবাপ্পের রেকর্ডময় রাত

বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের জোড়া অভিযান: ৩০০ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক ২

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক,

 বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত ১৭ মে ২০২৬ (রবিবার) বিকেলে নগরীর ৩০ নম্বর ওয়ার্ড এবং রায়পাশা কড়াপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।

​বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ মোঃ আল মোমেন-এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ সুমন মিয়া এবং কনস্টেবল/৭৪৪ মোঃ সোহেল রানাসহ পুলিশের একটি চৌকস টিম প্রথম অভিযানটি পরিচালনা করে। ১৭ মে দুপুর ১৫:৩০ ঘটিকায় নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকায় অভিযান চালিয়ে মো: শাহারিয়ার রাসেল (৩২) নামের এক যুবককে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

​ধৃত অভিযুক্ত শাহারিয়ার রাসেলের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পৃথক অভিযানে গাঁজাসহ আরও একজন আটক:

এদিকে এয়ারপোর্ট থানা পুলিশের অপর এক মাদকবিরোধী অভিযানে রায়পাশা কড়াপুর এলাকা থেকে ১০০ গ্রাম গাঁজাসহ জহিরুল ইসলাম শিকদার (৪১) নামের আরও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে মৃত কাঞ্চন আলীর ছেলে। এই অভিযানে নেতৃত্বে ছিলেন এসআই আকতার হোসেন, এএসআই সুমন মিয়া এবং এএসআই সুজন।

​এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নগরীকে নিরাপদ রাখতে বিএমপি-র এই ধরনের বিশেষ ও নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host