1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
গাজায় ন্যায়বিচার ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নগরীর চকবাজার ও ফলপট্টিতে বিসিসির উচ্ছেদ অভিযান ও ১৮’৫০০ টাকা জরিমানা বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বরিশাল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০(বিশ) বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল মুন্সী র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার পটুয়াখালীতে ৬ ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, বন্ধ হলো বেতন বৃদ্ধি

গাজায় ন্যায়বিচার ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০৩৫ বার পড়া হয়েছে

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ বার্নার্ড দুহাইম বলেছেন, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মর্যাদার প্রতি শ্রদ্ধার মাধ্যমেই কেবল গাজায় শান্তি অর্জন করা সম্ভব। তিনি সতর্ক করে বলেছেন, বর্তমান যুদ্ধবিরতিতে অন্তর্বর্তীকালীন ন্যায়বিচারের জন্য একটি স্পষ্ট কাঠামোর ঘাটতি রয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

জাতিসংঘের বিশেষ দূত বার্নার্ড দুহাইম আরো বলেন, গাজায় সামরিক অভিযান বন্ধ করা এবং জিম্মিদের মুক্তি ‘আশার এক ঝলক মাত্র’। তিনি জোর দিয়ে বলেন, শান্তি চাপিয়ে দেয়া যাবে না।
তার মতে, ‘গাজায় শান্তি প্রতিষ্ঠা ন্যায়বিচারের প্রতি একটি স্পষ্ট প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে তৈরি করতে হবে। পাশাপাশি ফিলিস্তিনিদের পূর্ণ অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক সংলাপের মাধ্যমে সকলের মর্যাদার স্বীকৃতির ওপরও জোর দেন তিনি
দুহাইমে বলেন, সোমবার মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিত গাজা শান্তি শীর্ষ সম্মেলন স্থায়ী শান্তির আশা জাগিয়েছে। কিন্তু সতর্ক করে বলেছেন যে ‘একটি স্পষ্ট অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার রোডম্যাপ ছাড়া, পরিকল্পনাটি একটি ভাসাভাসা ব্যবস্থায় পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, ন্যায়বিচারের রোডম্যাপ ছাড়া এই চুক্তি প্রজন্মের পর প্রজন্ম ধরে ভুক্তভোগীদের ওপর সৃষ্টি হওয়া গভীর ক্ষত দূর করতে ব্যর্থ হবে এবং এই অঞ্চলের জন্য আরো ঝুঁকি তৈরি করবে।’

তিনি জবাবদিহিতা, ক্ষতিপূরণ এবং হামলার পুনরাবৃত্তি না করার নিশ্চিয়তা দেয়ার আহ্বান জানিয়েছেন। দুহাইমে জোর দিয়ে বলেন, ‘দখলদারিত্ব ও নিপীড়ন এখনই শেষ হওয়া উচিত। এই ধরণের সংঘাতের টেকসই সমাধান ন্যায়বিচারের প্রতি সাহসী প্রতিশ্রুতির দাবি করে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host