1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
জেঁকে বসেছে শীত, কতদিন থাকতে পারে শীতের তীব্রতা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
​আন্তর্জাতিক মানের হাফেজ তৈরিতে বরিশাল বিমানবন্দর থানা কমিটির উদ্যোগে ‘মাশকুল  কুরআন’ প্রশিক্ষণ অনুষ্ঠিত দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা: প্রতিবাদে বরিশালে মানববন্ধন বিশ্বকাপে ফ্রান্সের জয়যাত্রা: এমবাপ্পের রেকর্ডময় রাত ব্রাজিলের রেকর্ড ভেঙে কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির বিধ্বংসী শুরু বিসিসির অভিযানে রাস্তার ওপর নির্মিত অবৈধ দেয়াল গুঁড়িয়ে দেওয়া হলো শাশুড়িকে শ্বাসরোধে হত্যা: পুত্রবধূর পরকীয়া প্রেমিক কামাল পঞ্চায়েত র‍্যাবের জালে ​বাকেরগঞ্জে চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার প্রধান আসামি মিলন ঢাকায় গ্রেফতার পুলিশ লাইন এলাকায় বিসিসির মোবাইল কোর্ট: ফুটপাত দখলমুক্ত, জরিমানা ৫ হাজার টাকা বরিশাল মেডিকেলের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদের আজকের সন্ধ্যার চিত্র নবগঠিত যুবদল কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে তারেক আল আল ইমরান নেতৃত্বে বরিশালে আনন্দ র‍্যালি

জেঁকে বসেছে শীত, কতদিন থাকতে পারে শীতের তীব্রতা

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫৩ বার পড়া হয়েছে

জেঁকে বসেছে শীত, কতদিন থাকতে পারে শীতের তীব্রতা

মধ্য পৌষে এসে সারা দেশে শীত যেন জেঁকে বসেছে।আজ যশোর জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা (৮.৮°সেলসিয়াস) ,যা তীব্র শীত নির্দেশ করা হয় । তবে ৩১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা একই থাকতে পারে । এর সঙ্গে পড়বে ঘন কুয়াশা।
আজ বেলা ১১টায় আবহাওয়া অধিদপ্তর জানিশেছে আগামী কয়েকদিন আরো কমতে পারে এবং শীতের তীব্রতা আরো বাড়তে পারে সর্বশেষ পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।

বিভাগীয় শহরগুলোর মধ্যে সকালে তাপমাত্রা ছিল রাজশাহী, রংপুর, বরিশালে ১৩; ময়মনসিংহে ১৩ দশমিক ৩, সিলেটে ১৪ দশমিক ৮, চট্টগ্রামে ১৬, খুলনায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও আবার দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
তীব্র শীতের কারণে মানুষের দৈনন্দিন কাজ কর্মে ব্যাঘাত ঘটছে এবং ঠান্ডা, সর্দি- কাশি, ডাইরিয়ার মতো রোগের প্রকোপ বেড়েছে।

সারা দেশে আজ রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

এ ছাড়া আজ ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার গতিতে বাতাস বয়ে যেতে পারে।

২৯ ডিসেম্বরও পরিস্থিতির পরিবর্তন তেমন হবে না উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ৩০ ডিসেম্বর মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে নদী অববাহিকার কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। এদিন রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন ৩১ ডিসেম্বর সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা একই থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host