1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার

মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিকরা। সোমবার দুপুর থেকে আকস্মিক এই ধর্মঘটের কারণে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন হাজারো সাধারণ যাত্রী।

​সরেজমিনে দেখা যায়, নথুল্লাবাদ বাস টার্মিনালে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম বিপাকে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেওয়ায় টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে নারী, শিশু ও বয়োবৃদ্ধদের।

​বাস মালিক ও শ্রমিক নেতাদের অভিযোগ, মহাসড়কে অবৈধভাবে থ্রি-হুইলার চলাচলের কারণে একদিকে মারাত্মক যানজট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে প্রাণঘাতী দুর্ঘটনা। দীর্ঘদিন ধরে তারা মহাসড়কে এসব থ্রি-হুইলার বন্ধের দাবি জানিয়ে আসলেও প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি।

​পরিবহন সংশ্লিষ্টদের স্পষ্ট বার্তা— মহাসড়ক থেকে থ্রি-হুইলার পুরোপুরি বন্ধের সুনির্দিষ্ট আশ্বাস বা কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা বাস চলাচল স্বাভাবিক করবেন না।

​এদিকে আকস্মিক বাস বন্ধের এই সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জনভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু ও জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host