1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
প্রায় ৫০০ বছরের পুরোনো মসজিদটির সংস্কার প্রয়োজন - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নগরীর চকবাজার ও ফলপট্টিতে বিসিসির উচ্ছেদ অভিযান ও ১৮’৫০০ টাকা জরিমানা বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বরিশাল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০(বিশ) বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল মুন্সী র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার

প্রায় ৫০০ বছরের পুরোনো মসজিদটির সংস্কার প্রয়োজন

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৯৩৩ বার পড়া হয়েছে
  • ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ৭নং বাক্তা ইউনিয়নের অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামের সরকারপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী ১ গম্বুজবিশিষ্ট মসজিদটি ৫০০ বছরের পুরোনো।
    সরেজমিন জানা যায়, ৫০০ বছর আগে এই গ্রামের উসকা সরকার নিজ উদ্যোগে স্থানীয়দের নিয়ে প্রতিষ্ঠিত করেন এই ধর্মীয় প্রতিষ্ঠান নিশ্চিন্তপুর সরকারপাড়া জামে মসজিদ।

তৎকালীন সময়ে নিশ্চিন্তপুর, শ্রীপুর, বড়খিলা, বাক্তা এবং কালাদহসহ প্রায় ৭/৮টি গ্রামের লোকজন এই মসজিদে জুমার নামাজ আদায় করতেন। কালের বিবর্তনে ৫০০ বছর পার হলেও প্রাচীন এই মসজিদের উন্নয়নে তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।

মসজিদ পরিচালনা কমিটির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছামাদ সরকার জানান, মসজিদের নামে ওয়াকফকৃত ৪৮ শতাংশ জমি রয়েছে। ২২ শতাংশ জমিতে রয়েছে মসজিদ ও কবরস্থান। ২৬ শতাংশ জমিতে যে ফসল উৎপাদিত তা দিয়ে খতিব সাহেবকে বছরে ৪ মণ ধান দেয়া হয়।

তিনি বলেন, প্রতি শুক্রবার জুমার নামাজে স্থান সংকুলান হয় না। তাই মসজিদটি সম্প্রসারণ করা একান্ত প্রয়োজন। কিন্তু অর্থাভাবে মসজিদের সংস্কার বা সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। বর্তমান সরকার মসজিদ ও মাদরাসাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। সেই

ধারাবাহিকতায় এই মসজিদটির উন্নয়নে বর্তমান সরকারের সুদৃষ্টি কামনা করেন এলাকার জনগণ।

স্থানীয় নূরুল ইসলাম বলেন, নামমাত্র বেতনে একজন খতিব থাকলেও বেতনভুক্ত কোনো মুয়াজ্জিন নেই। প্রাচীন এই মসজিদটি সংস্কার ও সম্প্রসারণে সরকারের কাছে দাবি জানান এলাকাবাসী। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক, দানশীল ব্যক্তি, ইসলামিক ফাউন্ডেশনকে এগিয়ে আসারও আহ্বান জানান তারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host