1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
ভারতীয় খাসিয়ার গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি নিহত - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নগরীর চকবাজার ও ফলপট্টিতে বিসিসির উচ্ছেদ অভিযান ও ১৮’৫০০ টাকা জরিমানা বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভারতীয় খাসিয়ার গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি নিহত

  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৮২১ বার পড়া হয়েছে

ভারতীয় খাসিয়ার গুলিতে কানাইঘাট সীমান্তে বাংলাদেশি নিহত

সিলেটের কানাইঘাটের  লক্ষ্মীপ্রসাদ  ইউনিয়নের দনা সীমান্তে ভারতের অভ্যন্তরে অস্ত্রধারী খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) বিকাল ৪টার দিকে দনা সীমান্তবর্তী ১৩৩৪ নম্বর মেইন পিলারের ভারতের অভ্যন্তরে ৩০০ গজ ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল কানাইঘাট উপজেলার পাতিছড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।

স্থানীয়রা জানান, শাকিলসহ আরো দুজন রবিবার দুপুর দনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের দনা খাসিয়া পুঞ্জিতে সুপারি পাড়তে প্রবেশ করেন।এ সময় অস্ত্রধারী খাসিয়ারা তাদের ওপর গুলি করলে শাকিল গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ শাকিলকে তার সহযোগীরা বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি পথে মারা যান।

দনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা জানান, ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত শাকিল আহমদকে চিকিৎসার জন্য সিলেট নিয়ে যাওয়ার পথে সে মারা গেছে বলে জানতে পেরেছি।তবে তার লাশ কোথায় রয়েছে এ ব্যাপারে কিছু জানা নেই।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমদ নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর দনা বিজিবি ক্যাম্প থেকে জানতে পেরেছি। তার লাশ কোথায় রয়েছে খোঁজ নিচ্ছে পুলিশ।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host