1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বাগেরহাটে খানজাহান আলীর মাজারের দিঘির কুমিরের পেটে গেল শিশু! - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।।

বাগেরহাটে খানজাহান আলীর মাজারের দিঘির কুমিরের পেটে গেল শিশু!

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে গোসল করার সময়  ফাতেমা (৮) নামের এক কন্যাশিশুকে কুমির টেনে নিয়ে গেছে।

​সোমবার (১ জুন) রাত ৮টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত থেকেই জোর তৎপরতা শুরু করেছেন।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শিশু রাবেনা ফাতেমা মাজারের দিঘির ঘাটে গোসল করতে নামে। এ সময় হঠাৎ একটি বিশাল আকৃতির কুমির শিশুটির ওপর অতর্কিত আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই কুমিরটি শিশুটিকে টেনে দিঘির গভীর পানিতে নিয়ে নিখোঁজ হয়ে যায়। ঘাটে উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

​ঘটনার পর পরই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মাজার প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন স্থানীয় উৎসুক জনতা। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিঘির বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান চালাচ্ছে।

​মাজার কর্তৃপক্ষ জানায়, দিঘির কুমিরগুলো সাধারণত শান্ত প্রকৃতির হলেও রাতের অন্ধকারে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সবাইকে স্তম্ভিত করেছে। দর্শনার্থী ও স্থানীয়দের দিঘির ঘাটে নামার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host