1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
রাকসু নির্বাচনের ফলাফল ঘোষনা  কখন , জানালেন উপাচার্যা - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নগরীর চকবাজার ও ফলপট্টিতে বিসিসির উচ্ছেদ অভিযান ও ১৮’৫০০ টাকা জরিমানা বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার রেড ক্রিসেন্ট চেয়ারম্যানের বরিশাল হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০(বিশ) বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ রাসেল মুন্সী র‍্যাব-৮ কর্তৃক গ্রেফতার আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

রাকসু নির্বাচনের ফলাফল ঘোষনা  কখন , জানালেন উপাচার্যা

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণায় ১৫ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোট গণনা কেন্দ্র পরিদর্শন শেষে এক সাক্ষাৎকারে উপাচার্য এ কথা জানান।

তিনি বলেন, রাকসু নির্বাচনের ভোট গণনা শেষ হতে প্রায় ১৪ থেকে ১৫ ঘণ্টা সময় লাগতে পারে। রাত সাড়ে ৮টার দিকে গণনা শুরু হয়েছে। ব্যালট পেপারগুলো গুছিয়ে ওএমআর মেশিনে তোলা গেলে সময় কিছুটা কম লাগবে বলেও জানান তিনি
ভোটে প্রার্থীদের নানা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এটা এক ধরনের ভোটের উৎসব ছিল। কিছু অভিযোগ পাওয়া গেছে—যেমন অমোচনীয় কালি মুছে যাওয়া, কিছু ব্যালটে স্বাক্ষর থাকা বা লিফলেট পাওয়া গেছে। তবে এসব অভিযোগে ভোটগ্রহণের স্বচ্ছতা নষ্ট হয়নি। জাল ভোট বা বড় ধরনের অনিয়মের কোনো অভিযোগ পাইনি।

এক কেন্দ্রে আগে থেকে ব্যালটে স্বাক্ষর করে রাখার ব্যাপারে তিনি বলেন, ভোটার উপস্থিতি বেশি থাকলে প্রিজাইডিং অফিসার আগে থেকেই কিছু ব্যালটে স্বাক্ষর করে রাখতে পারেন। তবে যেহেতু অভিযোগ উঠেছে, নির্বাচন কমিশন তা যাচাই-বাছাই করবে।

উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, এই ভোট ছাত্র-ছাত্রীদের। তারা সন্তুষ্ট, আর তাদের সন্তুষ্টিই আমার সন্তুষ্টি।

এদিকে রাত ১০টা পর্যন্ত তিনটি হল সংসদের ব্যালটের ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ। দ্রুত সময়ের মধ্যে এই হলগুলোর ফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

মোস্তফা কামাল আকন্দ বলেন, মেয়েদের তিনটি হল সংসদের ব্যালট গণনা সম্পন্ন হয়েছে। এগুলোর ফল ঘোষণার পর আপনারা বুঝতে পারবেন, একটার পর একটা ফলাফল আসতে কত সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host