1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা গৌরনদীতে বিডি ক্লিন কর্মীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নগরীর চকবাজার ও ফলপট্টিতে বিসিসির উচ্ছেদ অভিযান ও ১৮’৫০০ টাকা জরিমানা বরিশালে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ প্রদান ১০ কেজি গাঁজাসহ বরিশালে র‍্যাবের হাতে খুলনা থেকে আসা মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

এয নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার পর তৎকালীন শাসকগোষ্ঠী দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ধূলিসাৎ করেছিল। ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ফলে আওয়ামী লীগের ভেতরেও বিদ্রোহ দেখা দিয়েছিল। এরই ধারাবাহিকতায় ১৫ আগস্টের রক্তাক্ত রাজনৈতিক পরিবর্তন ঘটে এবং পরবর্তী সময়ে বাকশালের অবসান হয়।

মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জহির উদ্দিন স্বপন।

জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির জন্মের আগপর্যন্ত বাংলাদেশের রাজনীতি একটি জটিল ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে গেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামরিক বাহিনীকে শৃঙ্খলার মধ্যে আনা, দেশের মানুষের খাদ্যের নিশ্চয়তা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা এবং গার্মেন্টস শিল্পের যাত্রা শুরুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি বলেন, বিএনপির পতাকা নিয়ে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, সর্বশেষ জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পাশাপাশি ছাত্রদল কর্মী ওয়াসিমসহ অনেক নেতা-কর্মী প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে গেছে। গণতন্ত্রের জন্য ২২১ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তিনি।

শেখ হাসিনার প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যাসিবাদী শাসকেরা সামাজিকভাবে বয়কট হয়েছে। শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কারাগারে যেতে হবে।

গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর
।, রহমান মুকুল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির সদস্যসচিব শরীফ শফিকুর রহমান স্বপন এবং বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুর আলম খান সেন্টু।

এ ছাড়া বক্তব্য দেন গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, গৌরনদী উপজেলা।, বিএনপির যুগ্ম আহ্বায়ক তাসলিমা বেগম, গৌরনদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান পান্নু, গৌরনদী উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেনঅউ মাস্টার, গৌরনদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল আমিন মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হীরা রহমান সাদ্দাম ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান তানিম।

এর আগে এক দিনের সফরে নির্বাচনী এলাকা গৌরনদী ও আগৈলঝাড়ায় যান জহির উদ্দিন স্বপন। সকাল ১০টায় আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সভায় অংশ নেন তিনি। বেলা ১১টায় আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন। দুপুর সাড়ে ১২টায় গৌরনদী উপজেলা প্রশাসনের সঙ্গে সভা করেন। পরে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে নির্বাচনী এলাকা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host