1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার মহাসড়কে থ্রি-হুইলার বন্ধের দাবিতে বরিশালে হঠাৎ বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

কোনো ধরনের তদবির ও আর্থিক লেনদেন ছাড়াই বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ২০তম গ্রেডে ৫৭ জন কর্মচারী নিয়োগ পেয়েছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। চাকরিপ্রার্থীদের ভাষ্য, আবেদনপত্রের ৬০ টাকা ছাড়া নিয়োগ পেতে তাদের আর কোনো অর্থ দিতে হয়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ তথ্য উঠে আসে। অনুষ্ঠানে যোগ দেওয়া একাধিক কর্মচারী জানান, কোনো ধরনের তদবির ছাড়াই মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ায় তারা আনন্দিত ও আবেগাপ্লুত।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের চাপ বা তদবিরের কাছে তিনি নতিস্বীকার করেননি। বরিশালে যোগদানের পর বিভাগের বিভিন্ন জেলায় শতাধিক নিয়োগ দেওয়া হয়েছে। এসব নিয়োগে অর্থ লেনদেনের কোনো প্রমাণ কেউ দিতে পারলে তিনি চাকরি ছেড়ে দেবেন বলেও মন্তব্য করেন তিনি।

জানা গেছে, ২০২৫ সালের ২৩ অক্টোবর বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়, এর অধীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং বরিশাল সার্কিট হাউসে ২০তম গ্রেডের ৮২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ৩০ অক্টোবর এবং শেষ হয় ২৯ নভেম্বর। পরবর্তীতে নিয়োগ পরীক্ষা ও অন্যান্য ধাপ সম্পন্ন করে ৮২টি পদের মধ্যে ৫৭টি পদে নিয়োগ দেওয়া হয়।

নবনিযুক্ত কর্মচারীদের কয়েকজন জানান, এর আগে তারা একাধিকবার চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন। কেউ কেউ পাঁচ থেকে সাতবার ভাইভাতেও অংশ নিয়েছিলেন। মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও আগেরবার চাকরি না হলেও এবার কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবির ছাড়াই নিয়োগ পাওয়ায় তারা সন্তুষ্ট।

নবনিযুক্ত কর্মচারীরা বলেন, চাকরিতে যোগ দিয়ে তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চান এবং সাধারণ মানুষের সেবা করতে চান।

বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ মামুন তালুকদার বলেন, কোনো ধরনের তদবির ও আর্থিক লেনদেন ছাড়াই যে চাকরি পাওয়া যায়, সদ্য নিয়োগপ্রাপ্ত ৫৭ জনই তার বড় প্রমাণ। যারা নিয়োগ পেয়েছেন, তারাই জানেন কীভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় তাদের নিয়োগ হয়েছে।

বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল বৈষম্যহীন ও স্বচ্ছ ব্যবস্থা। সদ্য নিয়োগপ্রাপ্তরা তার সুফল পেয়েছেন বলে তিনি মনে করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কর্মচারীরা কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, অতীতে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ ও আলোচনা থাকলেও এবারের ৫৭ জনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংশ্লিষ্টদের এমন বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host