1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি জসিম জনি-সম্পাদক জাহিদ দুলাল মেহেন্দিগঞ্জে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে কেরাত, নাত ও বক্তৃতা প্রতিযোগিতা বিনা টাকায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি পেলেন ৫৭ জন ‘টাকা দিয়ে চাকরি হয়েছে প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেব’—বিভাগীয় কমিশনার গণশুনানিতে দুই অসহায় পরিবারের পাশে বরিশাল জেলা প্রশাসন পাদ্রীশিবপুরে মাছের ঘেরে চুরি, তিন লাখ টাকার মাছ উধাও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: বেকারদের কর্মসংস্থা নিশ্চিত, পণ্য উৎপাদন করে বৈদেশিক মুদ্রা অর্জনে তারেক রহমান ছাড়া কোন বিকল্প নাই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপন: গণতন্ত্রের জন্য বহু নেতা-কর্মী প্রাণ দিয়েছেন ১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার মেহেন্দিগঞ্জে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ফেসবুকে ইসলামবিরোধী পোস্ট ও এআই ভিডিও ছড়ানোর অভিযোগ, থানায় এজাহার

১০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা:

​বরিশাল জেলার মুলাদী থানার একটি চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘ ১০ বছর ধরে পলাতক আসামী মোঃ কামাল হোসেন ব্যাপারী (৩৪)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) বিকেলে র‍্যাব-৮ (বরিশাল) এবং র‍্যাব-১০ (কেরানীগঞ্জ) এর একটি যৌথ আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত কামাল হোসেন ব্যাপারী বরিশাল জেলার মুলাদী থানার চর বাটামারা গ্রামের মৃত আঃ ওয়াহেদ বেপারী ও মোসাঃ মাজেদা বেগমের ছেলে।

​র‍্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামী কামাল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইন (The Arms Act, 1878)-এর ১৯(চ) ধারায় একটি মামলা বিচারাধীন ছিল (ডিএমপির হাজারীবাগ থানা মামলা নং- ১৮(০৯)১৬, মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং- ৭৪/১৭)। বিজ্ঞ আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আসামীকে সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত করে ৭ বছরের কারাদণ্ড প্রদান করেন।

​দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে কামাল হোসেন দীর্ঘ ১০ বছর আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতের গ্রেফতারি পরোয়ানা হস্তগত হওয়ার পর র‍্যাব-৮ এর মিডিয়া ও গোয়েন্দা শাখা আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এবং র‍্যাব-১০ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​র‍্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার বিএন মোঃ শাহরিয়ার রিফাত অভি জানান, গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরণের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host