1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
৭২ ঘণ্টার মধ্যে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান আসামি আব্বাস গ্রেপ্তার - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।।

৭২ ঘণ্টার মধ্যে পটুয়াখালীর হত্যা মামলার প্রধান আসামি আব্বাস গ্রেপ্তার

  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মোঃ আব্বাসকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮ ও এসআরবি-১-এর যৌথ আভিযানিক দল। ঘটনার পর থেকে পলাতক থাকা আব্বাসকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৮।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকা জেলার খিলক্ষেত থানাধীন কুড়িল ফ্লাইওভার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্বাস পটুয়াখালী জেলার উত্তর বাজারঘোনা এলাকার বাসিন্দা। এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং এসআরবি-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর পটুয়াখালী ইপিজেড মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে বিরোধ মীমাংসার কথা বলে ভুক্তভোগী আব্বাস ও তাঁর চাচাতো ভাই রুবেল সিকদারকে অভিযুক্তদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে রুবেলকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলেও আব্বাসের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে গত ৯ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে পটুয়াখালী সদর থানাধীন পশ্চিম আউলিয়াপুর এলাকায় ইপিজেডের সামনে মহাসড়কের পাশের ঢাল থেকে আব্বাসের মরদেহ উদ্ধার করেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকে পলাতক থাকা মামলার প্রধান অভিযুক্ত আব্বাসকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, এসআরবি-৮ ও এসআরবি-১-এর যৌথ অভিযানে হত্যা মামলার পলাতক প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host