1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিহত - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।।

সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নিহত

  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮৯৯ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর  ১২টার দিকে রাজাপুর–ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন বলেন, নলবুনিয়া এলাকায় একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে মোটরসাইকেলচালক শহিদুলের সঙ্গে রাজাপুরে ফিরছিলেন নাসিম উদ্দিন আকন। এ সময় বরগুনার পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে নাসিম উদ্দিন আকন ছিটকে পাশের একটি গাছে ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে কর্দমাক্ত অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় আহত নাসিম উদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। তাঁকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host