1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
হাম-রুবেলা প্রতিরোধ ও শিশু বিভাগের উন্নয়নে সাউথ অ্যাপোলো হাসপাতাল পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।। পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার: পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শনে নৌপরিবহন

হাম-রুবেলা প্রতিরোধ ও শিশু বিভাগের উন্নয়নে সাউথ অ্যাপোলো হাসপাতাল পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক

  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩১৬ বার পড়া হয়েছে

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল 

​বরিশাল নগরীতে হাম-রুবেলা রোগের প্রকোপ প্রতিরোধ এবং সার্বিক শিশু চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

আজ মঙ্গলবার (২ জুন) বরিশাল নগরীর সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

​পরিদর্শনকালে বিসিসি প্রশাসক হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসা ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি হাসপাতালের অন্যান্য বিভাগের সেবার মান আরও বাড়াতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।​”নগরীর শিশুদের স্বাস্থ্য সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। হাম-রুবেলার মতো সংক্রামক ব্যাধি প্রতিরোধে এবং আধুনিক শিশু চিকিৎসা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে কাজ করে যাচ্ছে।অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।এ সময় প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন—মোঃ রেজাউল বারী, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিসিসি।মোঃ হুমায়ুন কবির, প্রধান প্রকৌশলী, বিসিসি।ডাঃ খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, বিসিসি।​ডাঃ মঞ্জুর ইলাহি, জেলা সিভিল সার্জন, বরিশাল।ডাঃ শফিকুর রহমান, সহকারী পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর।প্রফেসর ডাঃ জহুরুল হক মানিক, চেয়ারম্যান, সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ।

​এছাড়াও সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকবৃন্দ, বরিশাল সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ নগরীর স্বাস্থ্য সেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host