1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
কুলাউড়া উপজেলা জমিয়ত দক্ষিণের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে কাঠের রিসোর্টে আগুন, পুড়েই ৪ পর্যটক এর মৃত্যু ৬ জন আহত  বরিশালে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ​মা ইলিশ রক্ষায় অসহায় প্রশাসন: মেঘনায় বিএনপি নেতাদের আশ্রয়ে চলছে নিধন উৎসব, হামলার মুখে আইনশৃঙ্খলা বাহিনী চাঁদপাশায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু ​হিজলা-মেহেন্দিগঞ্জে পূজা মণ্ডপে উদার অনুদান: গিয়াস উদ্দিন দীপেনের চমৎকার ব্যবস্থাপনায় সুদৃঢ় সাম্প্রদায়িক সম্প্রীতি শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন বিএমপি কমিশনার ​বরিশালে দেশবন্ধু সমিতির তহবিল আত্মসাতের অভিযোগে সাবেক ম্যানেজার গ্রেপ্তার ​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ উজিরপুরের সাতলায় মন্দিরের জমি দখল করেছে হিরশিৎ ও সঞ্জিত মন্ডল নামের দুই আওয়ামী লীগ নেতা।।

কুলাউড়া উপজেলা জমিয়ত দক্ষিণের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৯৬৫ বার পড়া হয়েছে

 

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার। 

  • আজ রবিবার (১৫ই জুন) দুপুর ১২টায় কুলাউড়া উপজেলার ১০নং হাজিপুর ইউনিয়নের স্থানীয় কুনিমোড়া এ বি সি কমিউনিটি সেন্টারে উপজেলা জমিয়ত দক্ষিণের উদ্যোগে এক হৃদ্যতাপূর্ণ ঈদ পুনর্মিলনী ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় সাংবাদিক মাওলানা মাহদি হাসান কামালের সঞ্চালনায়
সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জাব্বার।

এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শাহ মাশুকুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ সাধারণ সম্পাদক মুফতি আশরাফুল হক, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা নোমান আহমদ, সহ-সভাপতি মুফতি সাইফুর রহমান, সহ-সভাপতি মাওলানা ইসহাক আহমদ, সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন মাওলানা শাহ মাহমুদুর রশীদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা খালেদ আহমদ, মাওলানা আরকান হাবীব, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ইকবাল আহমদ, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আখতার হুসাইন ও মাওলানা ওলীউর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, জমিয়তের মূল লক্ষ্য— ইসলামী আদর্শের আলোকে সমাজ গঠনে ভূমিকা রাখা। এ লক্ষ্য বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাজ সংস্কারমূলক কার্যক্রম জোরদার এবং সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও সুসংগঠিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়।

সভায় আগামী ১৯ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জমিয়তের কাউন্সিল অধিবেশন বাস্তবায়নের লক্ষ্যে মাওলানা আব্দুল জাব্বার সাহেবকে আহ্বায়ক এবং মাওলানা সাইদুল ইসলামকে সদস্য সচিব করে একটি সাব-কমিটি গঠন করা হয়। উক্ত সভায় দক্ষিণ জমিয়ত নেতৃবৃন্দের পক্ষ থেকে ইউরোপ জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা শাহ মাশুকুরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host