1. jonogonersongbad@gmail.com : jonogonersongbad :
প্রমাণিত হয়েছে হাসিনার হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ - জনগণের সংবাদ ২৪ - jonogoner songbad 24        
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নাফ নদী দিয়ে ইয়াবার চোরা চালান, মৃত্যু ছাড়া সর্বরোগের মহৌষধ: কী সেই উপাদান? জেনে নিন বিস্তারিত” এসএসসি প্রশ্নপত্র ফাঁস: টেলিগ্রাম গ্রুপে ১০ থেকে১২ হাজার টাকার বিনিময়ে মিলছে বোর্ড পরীক্ষার হুবহু প্রশ্ন ঘন ও কালো চুল ধরে রাখার উপায়: নানী-দাদীদের সেই জাদুকরী রহস্য শুক্রবারে কাহাফ সূরার ফজিলত ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দুআ ‘সাইয়িদুল ইসতিগফার’: জান্নাত পাওয়ার এক অনন্য সুযোগ এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু হতে যাচ্ছে আগামীকাল, পরীক্ষার্থীদের দেয়া হয়েছে ১৪ নির্দেশনা তেলের নতুন দাম ঘোষণা-পেট্রোল ১৩৫, অকটেন ১৪০, ডিজেল ১১৫ বিয়ে বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা বাংলাদেশে মানুষ ১৬.৮% হামে আক্রান্ত রোগের লক্ষণ বাচার উপায় জেনে নিন।

প্রমাণিত হয়েছে হাসিনার হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ

  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৮৩ বার পড়া হয়েছে

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-অগাস্টের আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে গুলি চালানোর তথ্য বিস্তারিতভাবে অপরাধ ট্রাইব্যুনালে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনা তিন ব্যক্তির সঙ্গে কথপোকথনে নিশ্চিত করেছেন যে আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি প্রাণঘাতী অস্ত্র (ল্যাথাল উইপন) ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছেন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চতুর্থ দিনের যুক্তিতর্ক তুলে ধরেন তাজুল ইসলাম। পাঁচটি অভিযোগের মধ্যে এদিন দুটির যুক্তিতর্ক শেষ হয়েছে। বৃহস্পতিবারও প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

তাজুল ইসলাম বলেন, তিনি (শেখ হাসিনা) ড্রোন ব্যবহার করে অবস্থান শনাক্ত করে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যারও নির্দেশ দিয়েছেন। হাসনুল হক ইনুকে তিনি নিশ্চিত করছেন যে নারায়ণগঞ্জে হেলিকপ্টার থেকে ছত্রীসেনা নামানো হবে এবং উপর থেকে ‘বম্বিং’ করা হবে, ‘প্যারাট্রুপার’ নামানো হবে।

এর আগে মঙ্গলবার হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, শেখ ফজলে নূর তাপস ও এস এম মাকসুদ কামালের কথপোকথনের অডিও আদালতে শোনানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2026  jonogonersongbad24.com
Designed By Barishal Host